Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ২:৪৭ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » শেখ মুজিব বাংলাদেশের স্থপতি, তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত: শামীম সাঈদী
৫ August ২০২৫ Tuesday ৫:৩৯:০৪ PM
Print this E-mail this

শেখ মুজিব বাংলাদেশের স্থপতি, তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত: শামীম সাঈদী


নেছারাবাদ ((বরিশাল) প্রতিনিধি:

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদীপুত্র শামীম সাঈদী বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত। শেখ মুজিবের ছেলে শেখ কামাল স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছে। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। কেবল পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই ছাব্বিশশ কোটি টাকা চুরি করে নিয়েছে তারা। আমরা চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্যবিরোধী বিপ্লব। এর মূল বিষয় ছিল দুর্নীতিবিরোধী।’

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গণজমায়েত ও বর্ণাঢ্য র‍্যালি-২৫-এ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আমরা দুর্নীতির বিপক্ষে। আমরা সকল মেধার পক্ষে থাকবো। কোনও কোটার পক্ষে থাকবো না। আমরা আগামী দিনে সকল কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকবো। বাংলাদেশে কোনও সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারপর এই বাংলাদেশকে সোনার বাংলা গড়বো।’

তিনি আরও বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। তখন এখানকার হিন্দু ভাইয়েরা বলতো, ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ থাকে; ঠিক তেমনি এখানকার হিন্দুরা নিরাপদ। আগামী দিনে যদি আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লার পক্ষে রায় দেন, তাহলে ঠিক তেমনিভাবে সবাই নিরাপদে থাকবেন। তাই আগামী দিনের ভোট দাড়িপাল্লার পক্ষে হোক।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com