তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ইদ্রিস হাওলাদার ও তার বোন লাভলী আক্তার।
আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে নয়টায় রুপধন গ্রামের হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মা দীর্ঘদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পরীক্ষা-নিরীক্ষায় জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
ঘটনার আগের দিন রোগীর মেয়ে লাভলি আক্তার স্থানীয় পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ হালদার কে তার মায়ের চিকিৎসা করার জন্য বাড়িতে যেতে বলে। সে অপারগতা স্বীকার করায় ঘটনার দিন সোমবার সকালে ইদ্রিস হাওলাদার ও লাভলী স্বাগত আরো কয়েকজন পরিকল্পিতভাবে বিজয় কৃষ্ণকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে দুই হাত ভেঙে দেয়। এ সময় তার চেম্বার ভাঙচুর ও মালামট লুটপাট করে। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার