ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তঘর ইউনিয়নের জগৈরআট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানে ৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে মূল অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ বাদল জোমাদ্দার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২টার দিকে এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য গাঁজা মজুদের গোপন সংবাদ পেয়ে রাজাপুর থানাধীন ২নং শুক্তঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগৈরআট গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে বাদল জোমাদ্দার (৩৮), পিতা মোঃ রফিকুল ইসলাম ওরফে আয়নাল হক, মাতা হোসনেয়ারা বেগম, নিজ বসতঘরের পেছনের দরজা দিয়ে অন্ধকারে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় দফাদার ও চৌকিদারের উপস্থিতিতে তার শয়নকক্ষ তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগে রাখা অবস্থায় কসটেপ মোড়ানো দুটি পোটলায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পোটলায় ২ কেজি ও অন্যটিতে ১ কেজি গাঁজা ছিল।
উদ্ধারকৃত গাঁজার বিষয়ে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, “মাদক নির্মূলে ডিবির এ ধরনের অভিযান চলমান থাকবে। পলাতক আসামীকে আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী পদক্ষেপ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী