Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ২:১০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
৭ August ২০২৫ Thursday ৭:৩৪:২১ PM
Print this E-mail this

বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলের পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহাবুদ্দিন আল মামুনের অপসারণ এবং গভর্নিং বডি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে কালিশুরী ইউনিয়নের মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল বারী।

বক্তারা অভিযোগ করেন, ঘুষ দিয়ে দায়িত্ব নেওয়ার পর অধ্যক্ষ সাহাবুদ্দিন মাদ্রাসাকে ‘দুর্নীতির আখড়ায়’ পরিণত করেছেন। গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে গভর্নিং বডি গঠন এবং শিক্ষা-ব্যবস্থায় নানা অনিয়মের অভিযোগও তোলেন তারা।

গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি ফোরকান মোল্লা বলেন, ‘একসময় এই মাদ্রাসা শিক্ষার মানে ছিল শীর্ষে। এখন তা অবনতির দিকে।’

দাতা সদস্য আসলামুর রহমান বলেন, ‘ছাত্রদের কাছ থেকে অবৈধ টাকা আদায়, ক্লাস না হওয়া, এবং ফলাফলের অবনতি—সবই অধ্যক্ষের ব্যর্থতার প্রমাণ।’

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল বারী বলেন, ‘এই অধ্যক্ষের আমলে আলিম কেন্দ্র বন্ধ হয়েছে, ফলাফলে ব্যর্থতা এসেছে। আমরা তার পদত্যাগ ও কমিটি বাতিলের দাবি জানাই।’

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সাহাবুদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com