Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:২১ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন: মাসুদ সাঈদী
৮ August ২০২৫ Friday ৭:৫১:১৯ PM
Print this E-mail this

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন: মাসুদ সাঈদী


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ‘যে ভাষায় আওয়ামী লীগ কথা বলত, রাজনীতি করত— আমাদের কিছু বন্ধুদের দেখি এখন ওই একই ভাষায় কথা বলছেন। সেই একই স্টাইলের রাজনীতি শুরু করেছেন।’

তিনি বলেন, ‘যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়; যদি হুমকি-ধামকির পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কী দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কী দরকার ছিল?’

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার, বাবুরহাট বাজার ও বুইচাকাঠি বাজারে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ রাজাকার রাজাকার ব্যবসা করেছে। দেশে বিভাজনের রাজনীতি করেছে। দেশে ঐক্যের বদলে অনৈক্যের বীজ বুনেছে। তাদের অপকর্মের বিরুদ্ধে ছাত্র-জনতা ফুঁসে উঠেছিল। যার ফলশ্রুতিতে জুলাই বিপ্লব এসেছিল। আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছেন। এতকাল আপনাদের সঙ্গে ছিল, তখন কি তারা রাজাকার ছিল না? ২৫ বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন, তখন জামায়াত ইসলামী রাজাকার ছিল না? তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে আজকে হঠাৎ করে কেন জামায়াত রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।’

ভারতের অপরাজনীতির কথা উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশে বিভাজনের রাজনীতি আবার শুরু করার ষড়যন্ত্র করছে ভারত। বাংলাদেশে বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল ভারতের কিছু পৌষ্য দালাল বাংলাদেশে আছে যারা এখনো আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি চালু করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিভাজনের কোনো রাজনীতি দেশবাসী মেনে নেবে না।’

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মাসুদ সাঈদী বলেন, ‘পাঁচশ মানুষের জন্য একটি মসজিদে যখন ইমাম নির্বাচন করেন, তখন আপনারা দেখেন তিনি নিজে নামাজি কিনা- তার পরিবার নামাজি কিনা- তারা শরিয়ত মোতাবেক চলে কিনা, দুর্নীতি করে কিনা— এসব দিক বিবেচনা করে মসজিদে একজন ইমাম নিয়োগ করেন। ৫০০ জনের একজন ইমাম নিয়োগ করতে যদি এত যাচাই-বাছাই করেন তাহলে তিন-চার লাখ মানুষের যে ইমাম (নেতা) হবে, এই সংসদীয় আসনের যে ইমাম হবে, তাকে কি আপনারা এইভাবে বাছাই করে দেখবেন না? যদি এইভাবে বাছাই না করেন, তাহলে নিশ্চিত থাকেন অতীতে যেভাবে জালিমেরা জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি-লুটপাট করেছে, আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই রকমই কোনো সরকার আবার চেপে বসবে।’

পিরোজপুরকে নতুন আঙ্গিকে গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সম্মানিত পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী উন্নয়নের একটি রোডম্যাপ ধরে পিরোজপুরকে সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু জালিমেরা তা সহ্য করতে পারেনি। তাকে মিথ্যা অপবাদে ১৩ বছর কারাগারে রেখে আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। আমি যদি আল্লাহ তায়ালার দয়ায় আপনাদের ভোটে আপনাদের (পিরোজপুর-১ আসন) খাদেম হতে পারি, তাহলে আমি আল্লামা সাঈদীর অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করব ইনশাআল্লাহ।’

শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com