Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১:৪৪ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবিতে দু‘কর্মকর্তার বিরুদ্ধে ২কোটি ৬০লাখ টাকা আত্মসাতের অভিযোগ
৯ August ২০২৫ Saturday ১০:৫৮:২৩ PM
Print this E-mail this

পবিপ্রবিতে দু‘কর্মকর্তার বিরুদ্ধে ২কোটি ৬০লাখ টাকা আত্মসাতের অভিযোগ


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পবিপ্রবি‘র লোন শাখার দু‘কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোন গৃহীতাকে ভূঁয়া রশিদে কিস্তির টাকা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে প্রায় ২কোটি ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপ-পরিচালক মো: রাজিব মিয়া ও একই শাখায় কর্মরত ল্যাব এ্যাটেন্ডেন্ট আবু ছালেহ ইছা, জালিয়াতি মাধ্যমে ব্যাংকের ভূঁয়া জমা শ্লীপ দিতে মোটর সাইকেল ও কম্পিউটার ক্রয় লোন গ্রহিতা শতাধিক কর্মচারির কিস্তির টাকা আত্মসাৎ করেছেন।

হিসাব শাখা সূত্রে জানাযায়, ২০১১ সাল থেকে পবিপ্রবি‘র শিক্ষক কর্মকর্তা কর্মচারী জিপিএফ‘র ১০% কর্তণের তহবিল থেকে রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার ৮৩০৫ চলতি হিসাব থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় লোন চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ উক্ত তহবিল থেকে লোন নিয়ে মোটরসাইকেল, কম্পিউটার ক্রয় করেন এবং শর্তানুসারে নিয়মিত কিস্তি পরিশোধ করেন। কেউ কেউ আবার লোন পরিশোধ করে পুনরায় টাকা বাড়িয়ে হালনাগাদ করে নেন। কিন্ত ওই শাখার দায়িত্বরত কর্মকর্তা পেনশন বিভাগের উপ পরিচালক রাজিব মিয়া ও ল্যাব এটেন্ডেন্ট পদে দায়িত্বরত আবু সালেহ মো: ইছা শতাধিক লোন গ্রহিতা কর্মকর্তা কর্মচারিকে ভূঁয়া ভাউচার স্লিপে লোনের কিস্তি নিয়ে ব্যাংকে জমা না করে মেরে দেন। সম্প্রতি আভ্যন্তরীণ অডিট সেলের কাছে লোন ফান্ডের হিসাবের গরমিলের তথ্য ফাঁস হলে অভিযুক্ত কর্মকর্তাদ্বয় নিজেদের ভুল স্বীকার করে ৩২লাখ টাকা জমাও দিয়েছেন। অভিযোগ রয়েছে, উপ-রেজিস্টার প্লানিং মোঃ খাইরুল বাসার মিয়া (নাসির) ১লাখ ৯৫হাজার টাকা, পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান ১ লক্ষ ৭৫ হাজার টাকা, পরিবহন শাখার হেলপার আবু জাফর সারে ৬ ছয় লক্ষ টাকা, ফটো মেশিন অপারেটর শামীম খান ৩ লক্ষ টাকা, ফরিদা বেগম ঝাড়ুদার অডিটসেল ২লাখ টাকা, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ৭৬,৭২৪ টাকা, মাসুদ অফিস সহায়ক বাজেট শাখা ৩ লক্ষ টাকা এভাবে শতাধিক কর্মকতা কর্মচারির লোনের কিস্তি পরিশোধের ভূয়া রশিদে ২কোটি ৬০লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তা আবুসাহে মো: ইছা এটিকে আত্মসাৎ বলতে নারাজ, তার বক্তব্য-হিসেবের গরমিল হয়েছে। যা শীঘ্রই সেরে ফেলা হবে। কোন লোন গ্রহিতার টাকা যাবে না। অপর অভিযুক্ত মো: রাজিব মিয়াকে তার দপ্তরে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো: জসিম উদ্দিন বলেন, আর্থিক হিসাবে অসামাঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় ৫সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা, খতিয়ে দেখছেন। তবে অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার ও ইতোমধ্যে ৩২লাখ টাকা ব্যাংক হিসেবে জমাও দিয়েছেন। তবে হিসাব বিভাগের অডিট শাখায় কর্মরত এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান পরিচালক জসিম ভাইও এর সাথে জড়িত। তিনি জসিম উদ্দিনকে বড় দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর বক্তব্য জানতে তার দপ্তরে গেলে তিনি কোন মন্তব্য না করে কৌশলে এড়িয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের কাছ থেকে টাকাগুলো উদ্ধারের একটি কৌশল অবলম্বন করা হয়েছে। আগে টাকাগুলো উদ্ধার পরে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com