নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলার সহ-সম্পাদক মান্না হাওলাদারকে(৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার(১৩ আগস্ট) রাতে তাকে বাউফলের ধুলিয়া নিজ বাড়ি থেকে গ্রপ্তার করে।
তার বাবার নাম মৃত আনিছুর রহমান রব। তিনি ধুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘনিষ্ট একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে কোন মামলা নেই। সম্প্রতি মান্না তার ফেসবুক আইডি থেকে শেখ হাসিনাকে নিয়ে একটি পোস্ট দিয়েছিল। ধারণা করা হচ্ছে এ কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে।
নাম প্রকাশ না করে মান্নার স্ত্রী বলেন, ‘মান্না ছাত্রলীগ করলেও তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কোন বিভেদ বা বিরোধে জড়িত ছিলনা। মান্না স্থানীয় পলিটিক্সের শিকার হয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী