Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ৩:২০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২৮ August ২০২৫ Thursday ৭:৪৯:০৪ PM
Print this E-mail this

মুলাদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে রাহিমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামের ব্যাপারী বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রাহিমা বেগম আলীমাবাদ গ্রামের শিপন ব্যাপারীর স্ত্রী। আবুল খায়ের তালুকদার নামের এক প্রতিবেশী বলেন, শিপন ব্যাপারী ঢাকায় চাকরি করেন এবং তাঁর স্ত্রী একাই বাড়িতে থাকতেন। গতকাল সন্ধ্যার পরে শিপন ব্যাপারীর ঘর থেকে তাঁর স্ত্রীর কোনো সাড়াশব্দ না পাওয়ায় এক নারী তাঁকে ডাকাডাকি করেন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে রাহিমার ঝুলন্ত লাশ দেখে তিনি চিৎকার করে লোকজন ডাকেন। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

শিপন ব্যাপারী জানান, বুধবার বিকেলে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যার পরে স্ত্রীকে ফোন দিলেও কোনো সাড়া মেলেনি। পরে রাতে প্রতিবেশীরা তাঁর মৃত্যুর সংবাদ দেন। ঝগড়ার জেরে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেন শিপন ব্যাপারী।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com