Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ২:১৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মাঝনদী থেকে ইজতেমাগামী ৫০ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ
১৫ October ২০২৬ Thursday ১২:৪৪:২৫ PM
Print this E-mail this

মাঝনদী থেকে ইজতেমাগামী ৫০ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ


নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া সেতু সংলগ্ন কঁচা নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়েন ইজতেমাগামী ৫০ থেকে ৬০ জন যাত্রী। গভীর রাতে নদীতে বিপাকে পড়া এসব যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া খবরে অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বেকুটিয়া সেতুর দক্ষিণ পাশে পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ইজতেমাগামী যাত্রীদের বহনকারী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়ার খবর পেয়ে দ্রুত তৎপর হয় কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি। প্রথমে ট্রলারচালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া যাত্রীদের অবস্থান নিশ্চিত করা হয়।

পরে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ‘আল্লাহর দান’ নামে একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে বিপাকে পড়া সব যাত্রীকে উদ্ধার করা হয়।

রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার হওয়া যাত্রীদের বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরে অবস্থিত নির্ধারিত ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন জানান, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ট্রলারচালকের সঙ্গে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পরে বিকল্প ট্রলারের মাধ্যমে বিভিন্ন বয়সের ৫০ থেকে ৬০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও জানান, নৌ পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা নিরাপদে তিন দিনব্যাপী জেলা ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com