Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৯:০১ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৪ যাত্রীবাহী বাস, আহত ২০
৩০ August ২০২৫ Saturday ১২:৫১:৫২ PM
Print this E-mail this

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৪ যাত্রীবাহী বাস, আহত ২০


আমাদের বরিশাল ডেস্ক:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া, নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এবং বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চারটি বাস শিবচরের পাঁচ্চর নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে আছড়ে পড়ে দুটি পরিবহন এবং অপর দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। তবে চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যরা সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যান।

গুরুতর আহত চারজনকে পুলিশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে প্রথমে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে আছড়ে পড়ে। এর পরপরই আরও তিনটি পরিবহন দুর্ঘটনার শিকার হয়।

ঢাকাগামী লেনে আটকে পড়া এক বাসের যাত্রী গিয়াস উদ্দিন মীর বলেন, ’প্রায় এক ঘণ্টা সড়কে আটকে ছিল সব গাড়ি। পাঁচ্চরে চারটি বাসের দুর্ঘটনা ঘটেছে।’

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, ’খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় বাসের চালকসহ চারজনকে আমরা হাসপাতালে ভর্তি করি। তবে গুরুতর আহত নয় কেউই।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com