Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:৫৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কানুনগোর বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ
৩ September ২০২৫ Wednesday ৪:৪০:২১ PM
Print this E-mail this

বাউফলে কানুনগোর বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুস দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দশমিনা উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০) প্রায় এক মাস আগে বাউফলের কালাইয়া ইউনিয়নে একটি জমি ক্রয় করেন। ওই জমি নামজারির জন্য আবেদন করার পর থেকে একাধিকবার তিনি উপজেলা ভূমি অফিসে গেলেও কাজ হয়নি। 

ভুক্তভোগী গিয়াস উদ্দিনের দাবি, কানুনগো মিজানুর রহমান নামজারির জন্য ঘুস দাবি করেছেন। তিনি বলেন, কানুনগো সাহেব আমাকে বলেছেন ভারপ্রাপ্ত এসিল্যান্ড ও বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে টাকা দিতে হবে। আমি ঘুস না দেওয়ায় আমার কাজ আটকে রাখা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে কানুনগো মিজানুর রহমান বলেন, আমি কোনো টাকা দাবি করিনি। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে হয়রানি করা হচ্ছে।

বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com