Home » দুমকি » পটুয়াখালী » ঢাকাগামী বাসে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
৫ September ২০২৫ Friday ১২:৪৯:০০ PM
ঢাকাগামী বাসে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:
ঢাকাগামী ইউনিক পরিবহনের এক বাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা একটি পরিবহন বাস আটকে রেখে ক্যাম্পাসে নিয়ে যান।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাগলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইউনিক পরিবহন বাসে ভুরঘাটা এলাকায় পবিপ্রবি শিক্ষক আসাদুজ্জামান মুন্নার সঙ্গে বাসচালক নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এ সময় চালক তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করে চালককে আবার আসনে বসান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্ষুব্ধ হন।
পরে সন্ধ্যা ৭টার দিকে শতাধিক শিক্ষার্থী ও পবিপ্রবির প্রো-ভিসি হেমায়েত জাহান পায়রা সেতুর টোলপ্লাজায় ইউনিক পরিবহনের কাউন্টারে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কুয়াঘাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসের যাত্রী নামিয়ে গাড়িটি ক্যাম্পাসে নিয়ে আসেন।
এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী