Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ১০:১৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ
৫ September ২০২৫ Friday ৩:০৮:৫৫ PM
Print this E-mail this

বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ


নগর প্রতিনিধি:

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আকবর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যরা।

সমাবেশে নেতারা বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য নারীদের বিষয়ে মিথ‍্যা অপবাদের দায় চাপাতে চাচ্ছে একটি মহল। তাছাড়া হামলা করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা চাচ্ছি ডাকসু নির্বাচন যেন বাতিল করা না হয়।

এ সময় বক্তারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com