Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:৪৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে রাজহাঁসের ঠোকরে কাপড় ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
৮ June ২০২৬ Monday ৮:০৪:৪৭ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে রাজহাঁসের ঠোকরে কাপড় ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে রাজহাঁসের ঠোকরে কাপড় ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লতা ইউনিয়নের ভোঙ্গা গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুর রব চৌকিদারের ৫-৬টি রাজহাঁস একই বাড়ির জয়নাল চৌকিদারের স্ত্রী রুনু বেগমের কাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর কথা কাটাকাটির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

আহত জয়নাল চৌকিদার জানান, ওই দিন বিকালে তার স্ত্রী রুনু বেগম বাইরে গেলে আব্দুর রব চৌকিদারের কয়েকটি রাজহাঁস তাকে ঘিরে ধরে এবং ঠোকর দিয়ে তার কাপড় ছিঁড়ে ফেলে। পরে রুনু বেগম বিষয়টি আব্দুর রব চৌকিদারের স্ত্রী শাহনাজ বেগমকে জানিয়ে হাঁসগুলো বেঁধে রাখার অনুরোধ করেন। এতে শাহনাজ বেগম ক্ষিপ্ত হলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

সন্ধ্যা ৬টার দিকে জয়নাল চৌকিদার বাড়ি ফিরে ঝগড়ার বিষয়টি দেখে দুই নারীকে থামানোর চেষ্টা করেন এবং আব্দুর রব চৌকিদারকে বেড়া দিয়ে হাঁস পালন করতে বলেন। এতে আব্দুর রব চৌকিদার ক্ষিপ্ত হয়ে জয়নাল চৌকিদারকে মারধর শুরু করেন। পরে জয়নাল চৌকিদারের পক্ষের লোকজন তাকে রক্ষা করতে গেলে সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় জয়নাল চৌকিদার (৫৫), তার ভাই আনোয়ার চৌকিদার (৬৫), স্ত্রী রুনু বেগম (৪৫), মেয়ে তানজিলা (২৫), ছেলে তামিম চৌকিদার (১৯) ও প্রতিবেশী সামছুল আলমসহ ৭ জন আহত হন।

অন্যদিকে আব্দুর রব চৌকিদার (৫০), তার স্ত্রী শাহনাজ বেগম (৪২), মেয়ে জান্নাত (২৪), লিয়ানা (২১) এবং প্রতিবেশী আলমগীর হোসেনসহ ৬ জন আহত হন। 

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ ঘটনায় উভয়পক্ষই সোমবার বিকালে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com