Current Bangladesh Time
Thursday May ২৮, ২০২৬ ২:০৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের কারাদণ্ড
৮ September ২০২৫ Monday ৮:০৫:২১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৬ অক্টোবর ঝালকাঠি ইসলামী ব্যাংকে ডাকাতি সংঘটিত হয়। তৎকালীন ব্যবস্থাপক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। সদর থানার এসআই আ. রহিম মামলাটি তদন্ত করে ১১জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। মামলার বিচারকার্য চলমান অবস্থায় চারজনের মৃত্যু হয়। সবুজ নামের এক আসামি ঘটনার পর থেকে পলাতক। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে শামসুল হক নামের এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আল আমিন, তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আল আমিন মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার মোকছেদ আলীর ছেলে।

নুর ইসলাম খলিফাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মো. শামসুল খলিফার ছেলে।

মোতালেব মোল্লাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত মোকতার মোল্লার ছেলে। সেন্টু মাঝিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামের আনসার মাঝির ছেলে। আমেনা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি মোড়লগঞ্জ উপজেলার জিওধারা গ্রামের আল আমিন সিকদারের স্ত্রী।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাবুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর, অ্যাডভোকেট ফয়সাল হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com