বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে শাহ মো: সাইফুল্লাহ (৩৮) কে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় নগরীর এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানের মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় একটি প্লাষ্টিকের ধানের বস্তার মধ্যে রক্ষিত খাকী কসটেপ দ্বারা পেছানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিএমপি’র গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো: ছগির হোসেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি