Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:১০ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » ব্ল্যাকমেইল করে ১৯ লাখের পর ৩৫ লাখ টাকা নিতে এসে ধরা প্রতারক দম্পতি
১২ September ২০২৫ Friday ১:০২:৩৮ PM
Print this E-mail this

ব্ল্যাকমেইল করে ১৯ লাখের পর ৩৫ লাখ টাকা নিতে এসে ধরা প্রতারক দম্পতি


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় এক চাকরিজীবী নারীকে ব্ল্যাকমেইল করে সাড়ে ১৯ লাখ টাকা ও ৪ শতক জমি হাতিয়ে নেয়ার পর প্রভিডেন্ট ফান্ড থেকে আরও সাড়ে ৩৫ লাখ টাকা তুলতে গিয়ে গ্রেফতার এক প্রতারক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই প্রতারক দম্পতি হলেন মরিয়ম বিথী ও তার স্বামী সোহেল রানা।

এর আগে বুধবার দুপুরে রূপালি ব্যাংকের বরগুনা শাখা থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত এক বছরে ক্রমাগত ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় ভুক্তভোগী নারীর কাছ থেকে সাড়ে ১৯ লাখ টাকা হাতিয়ে নেয় বিথী ও সোহেল। এরপরও তারা আরও টাকা দাবি করলে ওই নারী অর্থশূন্য হয়ে পড়ার কথা জানালে ভয়ভীতি দেখিয়ে তার ৪ শতক জমি রেজিস্ট্রি করে নেয়। পরে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করতে একটি ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয় প্রতারক দম্পতি।

পরে সেই চেকে সাড়ে ৩৫ লাখ টাকা লিখে গত মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তুলতে যান বিথী ও সোহেল। তবে যথাযথভাবে চেক জমা না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং অ্যাকাউন্টধারী ভুক্তভোগী নারীকে ফোন করে বিষয়টি অবহিত করে। পরদিন বৃহস্পতিবার আবার তারা টাকা তুলতে এলে ভুক্তভোগী নারী ব্যাংকে উপস্থিত হন। এ সময় পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এসে প্রতারক দম্পতিকে আটক করে।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বিথী ও সোহেল আমাকে ভয় দেখিয়ে সর্বস্বান্ত করেছে। আমি ওদের ব্ল্যাকমেইলের শিকার হয়েও কাউকে কিছু বলতে পারিনি। তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে, জমি লিখে নিয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নিয়েছে। সেই চেকে যে টাকা উল্লেখ করেছে, সেখানে কখনোই আসবে না। আমি এই প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি আমার টাকা ও জমি ফেরত চাই।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com