পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক কে বদলী করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মঙ্গলবার সকালে উপজেলার আঞ্চলিক সড়কে শত শত নারী,পুরুষ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বদলীর আদেশ বাতিলের দাবী জানান।
এ সময় বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা আঞ্চলির সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা উপজেলা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক স্থানীয় ভাবে বেশ জনপ্রিয় ও মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি। আন্দোলনকারীদের দাবী স্থানীয় ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার মালিকদের একটি সিন্ডিকেট ষড়যন্ত্র মূলক ভাবে এই দুই চিকিৎসককে বদলির আদেশ করিয়েছে।
চিকিৎসকদের বদলীর আদেশ বাতিল না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা করার কথাও জানান আন্দোলনকারীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও