Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৩:১৩ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » কিস্তির টাকা শোধ করতে না পারায় দোকানির জমি লিখে নিলেন শিক্ষক!
২৯ September ২০২৫ Monday ৬:৫৩:৪০ PM
Print this E-mail this

কিস্তির টাকা শোধ করতে না পারায় দোকানির জমি লিখে নিলেন শিক্ষক!


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

অভিযুক্ত মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মো. চান মিয়া নামে এক দরিদ্র চা দোকানির বসতবাড়িসহ দোকানঘর সংলগ্ন জমি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই গ্রামের ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’-এর পরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ। শিক্ষক মিজানুর রহমান সমিতির মাধ্যমে নেওয়া ২০ লাখ টাকার ঋণের বিপরীতে চান মিয়ার জমির দলিল করে নিয়েছেন। 

অভিযোগ উঠেছে, শিক্ষক মিজানুর রহমান সরকারি চাকরির আড়ালে সমবায় সমিতির নাম ব্যবহার করে চড়া সুদে ব্যবসা চালাচ্ছেন এবং সাধারণ মানুষকে এভাবে সর্বস্বান্ত করছেন। অভিযুক্ত মিজানুর রহমান ৭০ নম্বর পাটিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। তবে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

আলকিরহাট গ্রামের চায়ের দোকানি মো. চান মিয়া অভিযোগ করেন, তিনি প্রথমে সমিতি থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। নিয়মিত কিস্তি পরিশোধ করা সত্ত্বেও চড়া সুদের কারণে তাঁর দেনার বোঝা ক্রমশ বাড়তে থাকে। একপর্যায়ে তাঁর ঋণ নবায়ন হয়ে দাঁড়ায় ১০ লাখ টাকা। সুদে-আসলে সেই দেনা শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় পৌঁছায়।

ঋণ শোধ করতে না পারায় একরকম চাপের মুখে তিনি তাঁর বসতবাড়ির সাত শতক জমি ও দোকান মিজানের নামে লিখে দিতে বাধ্য হন। চান মিয়া অভিযোগ করে বলেন, ‘১০ লাখ টাকার বিপরীতে আমার দোকানসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পত্তি লিখে নিয়েছে মিজান স্যার। এখন আমি পথে পথে ঘুরি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক মিজান পাঁচ বছর ধরে এই সমবায় সমিতি চালাচ্ছেন। তিনি প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক এমনকি এককালীন আমানতও গ্রহণ করেন। দিনমজুর থেকে শুরু করে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরাও দ্বিগুণ মুনাফার আশায় এই সমিতিতে টাকা রেখেছেন। অভিযোগ রয়েছে, শিক্ষক মিজানুর রহমান এই সমিতির টাকায় ব্যক্তিগতভাবে সম্পদের পাহাড় গড়ছেন, আর সাধারণ মানুষ পড়ছেন নিঃস্ব হওয়ার ঝুঁকিতে। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘চান মিয়া আমার কাছ থেকে ২০ লাখ টাকার ঋণ নিয়েছিল। টাকা শোধ করতে না পারায় সে নিজেই আমি, আমার স্ত্রী ও ভাইয়ের নামে জমি লিখে দিয়েছে।’

এদিকে, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি জানান, যারা সমবায় সমিতির আইন লঙ্ঘন করে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক সমবায়ের নিবন্ধন বাতিল করা হয়েছে। এই অভিযোগের সত্যতা পেলে শিক্ষক মিজানের সমিতির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com