Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ১১:৫০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: উপকূলীয় রাঙ্গাবালীতে টানা বৃষ্টি, উত্তাল সাগর
২ October ২০২৫ Thursday ৯:৪৬:১৩ PM
Print this E-mail this

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: উপকূলীয় রাঙ্গাবালীতে টানা বৃষ্টি, উত্তাল সাগর


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে একটানা বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বাতাসে স্যাঁতসেঁতে ভাব আর গভীর বঙ্গোপসাগর হয়ে উঠেছে উত্তাল। ফুঁসছে আশপাশের নদ-নদীগুলোও।

এদিকে সাগরে থাকা অনেক জেলে ঝুঁকি এড়াতে উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছেন। তবে এখনও জেলেরা ট্রলারে ঝুঁকি নিয়ে সাগর ও নদী মোহনায় অবস্থান করছেন। কারণ শুক্রবার মধ্যরাত থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। 

শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত ইলিশ ধরতে তারা ঝুঁকি নিয়েই সাগরে রয়েছেন। যদিও বেশির ভাগ ট্রলার ইতোমধ্যে নিরাপদে ফিরে এসে আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৮৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

নিম্নচাপটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ গোপালপুর, পারাদ্বীপের মধ্য দিয়ে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী সাগর খুবই উত্তাল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com