Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৩:১৩ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে গভীর রাতে বাজারে ডাকাতদলের হানা
৯ October ২০২৫ Thursday ৩:৪৭:০২ PM
Print this E-mail this

নেছারাবাদে গভীর রাতে বাজারে ডাকাতদলের হানা


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে গভীর রাতে ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়ে কয়েকজনকে বেঁধে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ইন্দেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাতদল বাজারে এসে পাহারাদারদের বেঁধে ফেলে এবং রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা বাজারের স্বর্ণকার পট্টির মেঘলা জুয়েলার্সের দুটি তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায়।

এ সময় পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা হইচই শুরু করে। পরিস্থিতি খারাপ বুঝে ডাকাতরা একটি পাওয়ারফুল ইঞ্জিনচালিত ট্রলারে করে সন্ধ্যা নদী হয়ে পাশের বানারীপাড়া উপজেলার দিকে পালিয়ে যায়।

বাজার কমিটির সভাপতি ও সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বলেন, ডাকাতদল অস্ত্র নিয়ে এসেছিল। তারা পাহারাদারদের বেঁধে ফেলে এবং পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেয়। পরে স্বর্নকারপট্রির দু’টি দোকানের তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টা চালায়। এসময় স্থানীয়দের ডাকচিৎকারে ডাকাতদল পালিয়ে যায়। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছেন ব্যবসায়িরা।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, গভীর রাতে ডাকাতদল বাজারে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়দের প্রতিরোধে তারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com