Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৪:১১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
১০ October ২০২৫ Friday ৬:৪৩:২১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার ৮নং ধানসিঁড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছোবাহান আকন (৬৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, ছোবাহান আকন বিএনপির সাবেক নেত্রী মুক্তার বুরুণ হত্যা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার রাত বারোটার দিকে তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোবাহান আকনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র মহড়া,হামলা, চাঁদাবাজি, জমি দখলের ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানিসহ নানা কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয়দের মধ্যে রয়েছে।

এছাড়া তাঁর ছেলেরা জাল টাকা ও মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে একাধিক মামলা রয়েছে। ঢাকা বাড্ডা থানার জাল টাকা মামলা নং ৩৯ (তারিখ: ২৯.১০.২০১৮)-এ আসামি হিসেবে নুহু আকন ও শাহিন আকনের নাম রয়েছে। একইভাবে বিশেষ জজ আদালতে মাদক মামলা নং ১৮৮/১০-এ তাঁর ছেলে শিফাত আকনের নাম আছে।

ছোবাহান আকনের পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদক ও জাল টাকা সংক্রান্ত মামলা বিচারাধীন। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গ্রেপ্তার ছোবাহান আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com