Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ১০:০৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » এইচএসসি: বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭%, জিপিএ-৫ ও পাসের হার কমেছে
১৬ October ২০২৫ Thursday ৪:০৯:২৯ PM
Print this E-mail this

এইচএসসি: বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭%, জিপিএ-৫ ও পাসের হার কমেছে


নগর প্রতিনিধি:

আজ সকালে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশ। যদিও সারা দেশের মধ্যে পাসের হারে বোর্ডটি দ্বিতীয় স্থানে রয়েছে; তবে গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, সারা‌ দে‌শের ম‌ধ্যে পা‌সের হা‌রে প্রথম ঢাকা শিক্ষা ‌বোর্ড। ঢাকা বো‌র্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। দ্বিতীয় অবস্থা‌নে রয়েছে ব‌রিশাল শিক্ষা‌ বো‌র্ড। এখানে পা‌সের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। তি‌নি ব‌লেন, এবার যে ফলাফল হ‌য়ে‌ছে, তা স‌ঠিকভা‌বে পর্যালোচনায় তু‌লে ধরা হ‌য়ে‌ছে। ফলাফ‌লে এবার মেধার মূল‌্যায়ন করা হ‌য়ে‌ছে।

শিক্ষা বো‌র্ডের তথ‌্যম‌তে, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ ক‌রেন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। পাস করেছেন ৩৭ হাজার ৬৬ জন।

বরিশাল বোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন। বরিশাল বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৪৯৩ জন।

ফলাফলে দেখা গেছে, এ বছর বরিশালে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com