Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৫:৫৯ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে ১ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যে কারণে মামলা হয়নি ৪ দিনেও
১৭ October ২০২৫ Friday ৩:০২:৪০ PM
Print this E-mail this

নাজিরপুরে ১ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যে কারণে মামলা হয়নি ৪ দিনেও


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

pirojpur-map পিরোজপুর মানচিত্র

পিরোজপুরের নাজিরপুরে মো. দিনু ফকির (৭০) কর্তৃক প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে গত ৪ দিন পরও কোনো মামলা করতে পারেনি ভুক্তভোগী শিশুটির পরিবার। 

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দিনু ফকির ওই গ্রামের মৃত ফিরোজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী শিশুটির পিতা জানান, ঘটনার দিন বিকালে তার মেয়ে অভিযুক্তের বাড়ির কাছের নদীর পাড়ের একটি মাঠে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় অভিযুক্ত তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। বিষয়টি  জামায়াত নেতা ফরহাদসহ স্থানীয়রা মিটমাট করে দেওয়ার কথা বলেছে।           

স্থানীয় জামায়াত নেতা ফরহাদ বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তরা আমার কাছে এসেছিলো। তবে বিষয়টা তারা নিজেরাই মিটমাট করে ফেলবে। মেয়ের বাবাকে কিছু টাকা দেওয়ার কথা বলছে, তা দিবে। স্থানীয় ওয়াহাব ফকিরের কাছে ১০ হাজার টাকা জমাও দেওয়া হয়েছে। বাকি টাকা দিবে। এ নিয়ে লেখার দরকার নাই। 

অভিযুক্তের ছেলে রাজু ফকির বলেন, বিষয়টি মিটামাট করে দেওয়া হয়েছে। এখানে কোন সাংবাদিক লাগবে না। আর অভিযুক্তের দাবি তিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি এমন কাজ করেন নি।

নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ বিষয়ে তার কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।     

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com