Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৩:৫১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় দোকান লুট-অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৬ নেতা কারাগারে
১৯ October ২০২৫ Sunday ১০:৪৯:১৮ PM
Print this E-mail this

বরগুনায় দোকান লুট-অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৬ নেতা কারাগারে


বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলায় এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে বরগুনার দ্রুতবিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ  এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মো. হায়াত মাহমুদ মিল্টন, মো. সোলায়মান কবির, মো. শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, মো. আকতারুল হক এবং মো. শাহজাহান মুন্সী।

মামলার বাদী মোসা. মুন্নীর অভিযোগ, তার স্বামী মো. মনিরুজ্জামান এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা ব্রিজস্ট্যান্ডে গত ১৫ বছর যাবত সার, কীটনাশক, বীজ, মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করে আসছেন। গত বছরের ৫ আগস্ট রাতে সরকার পতনের পর ওই দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে ৪২ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা করতে গেলে ওসি মামলাটি গ্রহণ করে ৯ আসামির বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত করার নির্দেশ দেন। এরপর তদন্তকারী কর্মকর্তা এইচএম মেহেদী আটজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিষয়ে বাদী মোসা. মুন্নী জানান, মামলার প্রায় এক বছর দুই মাস পরে আসামি আদালতে হাজির হন এবং জামিনের আবেদন করেন। আদালত প্রিন্স নামের এক আসামিকে জামিন দিলেও বাকি ছয়জনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসিম মতিন জানান, তার মক্কেলরা জামিনে ছিলেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি। তিনি উল্লেখ করেন- গত ৫ আগস্টের ঘটনার মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহারের প্রক্রিয়াধীন। তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com