Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৩:৫১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি
২০ October ২০২৫ Monday ১১:৪৮:১৩ PM
Print this E-mail this

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি


বরগুনা প্রতিনিধি:

জীবিকার তাগিদে মানুষ ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যে পথে খুঁজে পায় জীবনের গতি ও পরিবারের জন্য সুখের আশ্রয়। তেমনি করেই একসময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগে যুক্ত হয়েছিলেন বহু তরুণ-তরুণী। সময়ের পরিক্রমায় সেই তরুণেরা আজ প্রবীণ।

কারও মাথায় পেকে গেছে চুল, কারও মুখে ফুটেছে দুশ্চিন্তার রেখা। বছরের পর বছর মানবেতর জীবন-যাপনের মধ্য দিয়ে কাটছে তাদের দিন।

এ দুরবস্থা লাঘবে এবং ন্যায্য দাবি আদায়ে সারা দেশের মতো বরগুনায়ও তিন দিনব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সওজের মাস্টাররোল কর্মচারীরা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা সড়ক ও জনপথ বিভাগের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তিন দিনব্যাপী (১৯-২১ অক্টোবর) প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনেরও ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন বরগুনা জেলার সভাপতি মো. আতাউর রহমান মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাওলানা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এসএম রুবেল ও অর্থ সম্পাদক সামছুল হক মঈন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত সাত দফা দাবির মধ্যে অন্যতম হলো মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ ও ৭ মামলার নীতিমালায় অন্তর্ভুক্তকরণ। এ সময় কর্মবিরতি পালন করা শ্রমিকরা আশা প্রকাশ করেন সরকার দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com