Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১১:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
২৩ October ২০২৫ Thursday ৮:১৫:৩২ PM
Print this E-mail this

বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি:

বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় নির্বাচনের দাবিতে স্লোগান ও বিক্ষোভ করেন তারা।

প্রশাসনিক ভবনের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরো কলেজ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয়।

শিক্ষার্থীরা জানান, আমরা ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়নরত, নির্বাচন আমাদের প্রাণের দাবি। আমাদের রোডম্যাপ চাই, নির্বাচন চাই।নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

শিক্ষার্থীরা আরও বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। দ্রুত এই নির্বাচন দিয়ে আমাদের অধিকার ফেরত দেয়া হোক। না হয় আমরা কঠোরতম কর্মসূচি ঘোষণা করব।

এ প্রসঙ্গে ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ড. শেখ ম. তাজুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা আন্তরিক। আমরা মনে করি যে আজকের ছাত্ররাই আগামী দিনের কর্ণধার। সুতরাং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। আমরা শিক্ষকদের নিয়ে কমিটি করেছি; যাতে শিক্ষার্থীদের সঙ্গে বসে রোডম্যাপ ঘোষণা করতে পারে। এ লক্ষ্যেই কাজ করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com