Current Bangladesh Time
Saturday May ৯, ২০২৬ ৮:৪৮ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » চাঁদা দাবির অভিযোগ, ‍তালতলী উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে বিক্ষোভ
২৫ October ২০২৫ Saturday ১০:৩৯:৪৭ PM
Print this E-mail this

চাঁদা দাবির অভিযোগ, ‍তালতলী উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে বিক্ষোভ


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার বিএনপির আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলেরা। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তালতলী উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এতে কয়েক শ’ জেলে ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, তালতলী উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শহিদুল হকের চাঁদাবাজির কারণে নিশানবাড়িয়া এলাকার জেলেরা অসহায় হয়ে পড়েছেন। তাই চাঁদাবাজির প্রতিবাদ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এ ঘটনার বিএনপিকে এ অভিযোগের তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালীন সমাবেশে নিশানবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহমান তালুকদার বলেন, আমাদের এই এলাকায় এক সময় কয়েক শতাধিক মানুষ বেকার ছিল। পরে বিভিন্ন মানুষের থেকে দাদন নিয়ে জাল নৌকা কিনে ব্যবসা শুরু করেন। বিগত প্রায় ৮-১০ বছর ধরে চলমান এ ব্যবসায় কোনো সমস্যা ছিল না। কিন্ত উপজেলা বিএনপির পদে থেকে শহিদুল হক বাজারঘাট সকল জায়গা থেকে এখন চাঁদা দাবি করছেন। আমরা এই এলাকায় কোনো ধরণের চাঁদাবাজি চাই না।’

এ বিষয়ে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, “মীরা বাড়ির সাত-আট ভাই এবং চাচাতো ভাইরা মিলে ওই এলাকায় রাজত্ব করে। সরকারি ওই চরে সব মানুষ মাছ শুকানোর কাজ করবে। কিন্তু তারা তা করতে দিচ্ছে না। স্থানীয় কিছু মানুষ বিষয়টি আমাকে জানায়। তাদেরকে ফাঁকা যে জায়গা আছে সেখানে কাজ করতে বলি। তবে তারা সেখানে গিয়ে মারধরের শিকার হলে ঘটনাস্থলে আমিও যাই। কোনো ধরণের চাঁদা দাবির ঘটনা ঘটেনি। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হোক। আমার বিরুদ্ধে যদি চাঁদা দাবির কোনো প্রমাণ মেলে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।’

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধনের খবর জেনেছি। ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থাসহ প্রয়োজনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com