Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১১:২৫ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
৩০ October ২০২৫ Thursday ৬:৩২:০৮ PM
Print this E-mail this

কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কৃষি অফিস চত্বরে এ সার বীজ বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে এ সার ও বীজ বিতরন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ সোমা রানী দাস এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কর্মসূচির পরিচালন করা হচ্ছে, যার উদ্দেশ্য হলো ফসলের উৎপাদন এবং বৃদ্ধি করা। ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ ডাল, মসুর ডাল, খেসারি, বোরো হাইব্রিড, বোরো উফসি এবং সবজি উৎপাদনের উন্নয়ন লক্ষ্যে ১ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com