Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:২০ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলী বিএনপির আহ্বায়ককে শোকজ
২ November ২০২৫ Sunday ১০:৪০:৪৫ PM
Print this E-mail this

তালতলী বিএনপির আহ্বায়ককে শোকজ


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হকের বিরুদ্ধে নৈতিকস্খলন ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার বিকালে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম  হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী ১০ নভেম্বর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

জানা গেছে, গত ২৫ অক্টোবর তালতলী উপজেলায় শুঁটকি উৎপাদনের স্থান দখল এবং চাঁদাবাজির অভিযোগ তুলে শহীদুল হকের বিরুদ্ধে মানববন্ধন করে একপক্ষ। পরে শহীদুল হকের পক্ষে গ্রামবাসী পাল্টা মানববন্ধন করে। এসব ঘটনার ভিডিও ও সংবাদ প্রতিবেদন বরগুনা জেলা বিএনপির সিনিয়র নেতাদের নজরে পড়ে।

দলের ভাবমূর্তি রক্ষায় রোববার বিকালে তাকে নৈতিক স্খলন ও দলে ভাবমূর্তি রক্ষায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে- আপনার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সু-নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পক্ষে কিছু প্রমাণাদিও পাওয়া গেছে। এমতাবস্থায় আগামী ১০ নভেম্বর জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বলেন, গত ২২ বছর ধরে দলের তালতলী উপজেলা শাখায় সাধারণ সম্পাদক এবং গত ৩ বছর ধরে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা জানি না? নোটিশের জবাব দিতে গেলে হয়তো জানতে পারব। দলের দুর্দিনে কাজ করেছি, লড়াই সংগ্রাম করেছি। আওয়ামী লীগের জেলজুলুম অত্যাচার সহ্য করেছি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর অনেকেই দলে আসতে চাইছে, কিন্তু নেয়নি। হয়তো তারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জেলা বিএনপির কমিটিতে অভিযোগ দিয়েছেন।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন বলেন, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হকের বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ পেয়েছি। দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় নেই। অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দলের ভাবমূর্তি রক্ষার লক্ষ্যে জেলা বিএনপি তাকে শোকজ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com