Home » নাজিরপুর » পিরোজপুর » সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মাসুদ সাঈদী
২ November ২০২৫ Sunday ১০:৪৫:৫৯ PM
সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মাসুদ সাঈদী
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।
রোববার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকেই আমাদের সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি। কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।
তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব— যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি, জনগণের সুখ-দুঃখের অংশীদার এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।
মাসুদ সাঈদী আরও বলেন, সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনও দুর্নীতিমুক্ত হতে পারে না; যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনও আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময়—আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।
মাসুদ সাঈদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মো. জহিরুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন- নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ, ২নং মালিখালি ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবু নেওয়াজ, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও