আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এতে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর জেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনায় কোনো চাঁদাবাজি ও মাদক থাকবে না, দলীয় কোনো কোন্দল থাকবে না। আগামীতে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার