Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৭:২৯ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮
৬ November ২০২৫ Thursday ৭:০৬:১৪ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় দুজন মারা গেছে। নতুন আরও সাতজনসহ বর্তমানে জেলা সদর হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ২৮ জন রোগী। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের ফরিদ হোসেন (৩০) ও তোকাব আলী (৬২)। 

বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই একজন মারা যান।

ঝালকাঠি জেলার সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছেন। জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজাপুর উপজেলায়।

তিনি আরও বলেন, এ বছর বর্ষার স্থায়িত্ব বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও দ্রুত হারে রোগী বাড়ছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের (সিভিল সার্জন কার্যালয়ের) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে পাঁচজন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, রাজাপুরে ১৬ জন এবং কাঠালিয়ায় ছয়জনসহ মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। 

চলতি বছরে এখন পর্যন্ত জেলায় ৬৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস
ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেতু উপদেষ্টা
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com