Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত, বাসে আগুন
৮ November ২০২৫ Saturday ১:০৬:০১ PM
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত, বাসে আগুন
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন আকন নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে আইরিন আক্তার এবং অপর এক আরোহী গুরুতর আহত হয়।
শুক্রবার বিকালে বরিশাল- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে একটি বাসটি অটোরিকশাকে চাপা দিলে আনোয়ার হোসেন আকন নিহত হন।
এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত আনোয়ার হোসেন আকন (৩৮) উপজেলার দুধারিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি বিজিবি সদস্য; তবে র্যাব ১১তে প্রেষণে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এবং অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তার মেয়ে আইরিন আক্তার ও অপর একজন গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে পড়া ছিল। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার