Home » আমতলী » বরগুনা » আমতলীতে স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, অতঃপর ৬ মাসের কারাদণ্ড
৮ November ২০২৫ Saturday ৮:২১:১০ PM
আমতলীতে স্ত্রী-সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, অতঃপর ৬ মাসের কারাদণ্ড
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সালিশি পরিষদের অনুমতি ছাড়া পরবর্তী দ্বিতীয় বিয়ে করায় মো. জাকারিয়া হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এ কারাদণ্ডাদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর জানান, আসামির স্ত্রী সিথি আক্তার ১ সন্তান ও তার গর্ভে আরেক সন্তান থাকাবস্থায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। নিরুপায় হয়ে সিথি আক্তার তার স্বামীর বিরুদ্ধে সালিশি পরিষদের অনুমতি ছাড়া আবার বিয়ে করায় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ৬(৪)(বি) ধারায় অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার