Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:৪৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » পেট্রোল বোমার আগুনে পুড়লো বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
১৩ November ২০২৫ Thursday ১২:১৫:৩১ PM
Print this E-mail this

পেট্রোল বোমার আগুনে পুড়লো বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ


বরগুনা প্রতিনিধি:

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার পরে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি হাতে পেট্রোল বোমা নিয়ে স্মৃতিস্তম্ভের সামনে আসে। তাদের একজন বোমায় আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দে’ পরে আরেকজন বলে, ‘চল চল’ এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার ভিডিওটি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে তিনি বরগুনা সার্কিট হাউসের সামনে জুলাই স্তম্ভে আগুন দেওয়া হয়েছে দাবি করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টার দিকে ঘটনাস্থলে আসি। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ বিষয়ে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়াও বরগুনা সদর থানা পুলিশ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com