মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বরগুনার বামনা সরকারি কলেজসহ চারটি প্রতিষ্ঠানে তালা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) সকালে এসব তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার মধ্যরাতে তারা প্রতিষ্ঠানগুলোতে তালা দেয়।
তালা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা ও বামনা উপজেলা শাখার সভাপতি হাসিবুর রহমান।
পৃথক ফেসবুক পোস্টে তারা লিখেছেন- আওয়ামী লীগের কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্রলীগ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী বলেন, আজ সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই। তারা এসে তালা ভেঙে পাঠদান কার্যক্রম শুরু করতে বলেন। পরে আমরা শিক্ষার্থীদের ক্লাশ করাতে শুরু করি।
বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি কিন্তু সেখানে গিয়ে এসবের কোনো আলামত পাইনি। তবে এ বিষয়ে অভিযান চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার