Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ২:৫৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » বরিশালে যাবজ্জীবনে দণ্ডিত ঢাকায় গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য
২৪ November ২০২৫ Monday ৪:২১:০৮ PM
Print this E-mail this

বরিশালে যাবজ্জীবনে দণ্ডিত ঢাকায় গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মলমপার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ সদস্যরা।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান আলম পিরোজপুরের মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে। 

বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পিরোজপুর থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান জানান, আসামি মো. আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১০ ঝিনাইদহে একটি হত্যা মামলায় ২০২৩ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেখানকার একটি আদালত। এছাড়া পিরোজপুরে তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলমান রয়েছে। তিনি মলমপার্টির একজন সক্রিয় সদস্য। এ কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলমকে সোমবার দুপুরে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com