Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১:৩৮ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা
২৭ November ২০২৫ Thursday ৯:০২:৪৩ PM
Print this E-mail this

স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা


সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক স্থান। এই খেয়াঘাটের একটি বিশেষ স্মৃতিস্তম্ভও রয়েছে, যা এর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে।

ঐতিহ্যবাহী এই ঘাটে এখনও দুই টাকায় নৌকা পারাপারের ব্যবস্থা, যা এটিকে অন্যান্য আধুনিক খেয়াঘাট থেকে আলাদা করে তুলেছে। এটি স্বরূপকাঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বহু বছর ধরে স্থানীয় মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

স্থানীয় বাসিন্দা মোঃ শামীম বলেন এই,খেয়াঘাট আরও অনেক দুরে,ছিল এর আগে একটা ছোট খাল ছিলো, একটা কালভার্ট সহ আরও অনেক কিছু ছিলো যা এখন বিলীন হয়ে গেছে। তবে রয়ে গেছে শুধু স্মৃতি। এই খেয়াঘাটটি শৈশবের সকল সুখ দুঃখের সাক্ষী। দ্রব্যমূল্য সহ সবকিছুর দাম উর্ধগতি থাকলেও মানবিক দিক বিবেচনা করে এটি তার অতীত ঐতিহ্য ধরে রেখেছে।

প্রাক্তন শিক্ষার্থী রঞ্জন বিশ্বাস বলেন, কলেজ জীবনে(১৯৮৬-১৯৯০) খেয়া নৌকায়/পাল তোলা নৌকায় পার হতাম এই ঘাট থেকে। কালের বিবর্তনে আজও রয়ে গেছে সেই নৌকা এবং মাত্র দুই টাকায় পারাপার করে দিচ্ছেন সন্ধ্যা নদী। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com