Current Bangladesh Time
Saturday January ১৭, ২০২৬ ২:৫৫ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » সংবাদ শিরোনাম » আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস
৬ December ২০২৫ Saturday ৮:০৬:০৪ PM
Print this E-mail this

আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস


প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)আজ ৬ ডিসেম্বর: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত করে, মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন।

৪ ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধারা গলাচিপা থেকে ’ভাট্রি’ নামের একটি জাহাজে কলাপাড়ায় আসেন। পরদিন রাত আটটার দিকে পাক-বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেন। এসময় পাক বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। রাত তিনটায় মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার নেতৃত্বে ও মরহুম নাজমুল সালেক ও রেফিকর সমন্বয়ে ৫৩ জন মুক্তিযোদ্ধা কলাপাড়া থানা ভবন আক্রমন করেন। যুদ্ধে সাবেক নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা অংশগ্রন করেন। ৭ ঘন্টা ত্রিমুখী আক্রমনের ফলে হানাদার বাহিনী আত্মসমর্পন করেন। এতে দুই রাজাকার এবং আরিফুর রহমান মুকুল নামের এক মুক্তিযোদ্ধা আহত হয়।

পরে ৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা কলাপাড়া থানা ভবন দখল করে উড়িয়ে দেয় স্বাধীন পতাকা। এরপর ৫ হানাদার এবং ২৭ জন রাজাকারকে থানার সম্মুখ্যে গুলি করে খতম করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা বলেন, আজকে ৬ ডিসেম্বর আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা কলাপাড়াকে রাজাকারমুক্ত করেছিলাম। এসময় তিনি আরও বলেন, এ মুক্তি শুধু একটি উপজেলার স্বাধীনতাই নয়—এটি ছিল শত্রুমুক্ত বাংলার প্রতীকী অগ্রযাত্রার অংশ।

এই দিনে কলাপাড়াবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ ও সাহসিকতাকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন
দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসছেন তারেক রহমান
ছাত্রলীগ নেতা মইন তুষার ঢাকা থেকে আটক
বরিশাল বিভাগের ভোটের মাঠে বিএনপির চার বিদ্রোহী
জিয়াউল আহসানের বিচার শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com