Current Bangladesh Time
Saturday January ১৭, ২০২৬ ৩:১০ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » ভূমিকম্পে আগৈলঝাড়ার ২২ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত
৭ December ২০২৫ Sunday ৯:৩৬:০১ PM
Print this E-mail this

ভূমিকম্পে আগৈলঝাড়ার ২২ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

২১ নভেম্বরের ভূমিকম্পে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪টি প্রাথমিক বিদ্যালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর তালিকা তৈরি করে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর ভূমিকম্পে সারা দেশের মতো বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে সরকারি ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অশোকসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৈলা নোনাপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বাগধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভূমিকম্পে বিম, মেঝে, ওয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে থাকেন কখন কী হয়ে যায়।

এছাড়াও উপজেলার আমবৌলা, পয়সা, নগরবাড়ি, পাকুরিতা, পশ্চিম মোল্লাপাড়া, পশ্চিম সুজনকাঠী, উত্তর বারপাইকা, বারপাইকা হাই সংলগ্ন, জোবারপাড়, সাহেবেরহাট, চাউকাঠী, ভালুকশী, রামানন্দের আকঁ, দর্জিরপাড়, বড়বাশাইল, রাজিহার, আগৈলঝাড়া মডেল, জবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয়ের পিলার, ছাদ ও মেঝে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাশ করার সময় আতঙ্কিত থাকেন। কখন গায়ে বিম বা ছাদ ধসে পড়ে। অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তায় থাকেন কখন কী হয়ে যায়।

অভিভাবক হালিম সরদার জানান, শুনেছি ভূমিকম্পে প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়ে ছেলে পাঠিয়ে চিন্তায় থাকি কখন কী হয়ে যায়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বিদ্যালয় ভূমিকম্পে ভবনের ছাদ, ওয়াল ও বিমে ফাটল দেখা দিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তারা দেখে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হেসেন জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর তালিকা করে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন
দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসছেন তারেক রহমান
ছাত্রলীগ নেতা মইন তুষার ঢাকা থেকে আটক
বরিশাল বিভাগের ভোটের মাঠে বিএনপির চার বিদ্রোহী
জিয়াউল আহসানের বিচার শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com