Current Bangladesh Time
Sunday July ২৬, ২০২৬ ৭:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
৮ December ২০২৫ Monday ১২:৫৮:১০ PM
Print this E-mail this

বরিশালে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক


নিজস্ব প্রতিনিধি:

টানা তিন বছর ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশ।

অভিযোগ উঠেছে, পেশায় একজন হাফেজ (মাদ্রাসায় হিফয বিভাগের শিক্ষক) কর্তৃক ভূক্তভোগী শিশুকে (১৩) টানা তিনবছর পর্যন্ত বলৎকার করা হচ্ছে। অর্থাৎ ১০ বছর বয়স থেকে ওই শিশুর সাথে ব্যাভিচার করে আসছে আটক লম্পট শিক্ষক।

বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ছাঁদে নিয়ে রবিবার বিকেলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের সময় নির্যাতিত শিশুর পরিবারের সদস্যরা হাতেনাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা লম্পট ওই শিক্ষককে ধরে উত্তম-মাধ্যম দিয়েছে।

মুহুর্তের মধ্যে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরার পর রবিবার দিবাগত রাতে স্থানীয়দের সহযোগিতায় কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন-পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com