মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশাল র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর দিবাগত রাতে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা র্যাব-২ সিপিসি-১ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মোহাম্মদপুর থানার পুলপাড় জাফরাবাদ এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শিকদারকে গ্রেপ্তার করেছেন।
সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতকে মিরাজ শিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা