Current Bangladesh Time
Thursday September ১৭, ২০২৬ ৬:০০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগ
১৪ December ২০২৫ Sunday ৩:৪৬:৩১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলকাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম নামের এক তরুনী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর  ইউনিয়নের বড় একসার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

ভুক্তভোগীর দাবি, তারা এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে দখল কার্যক্রম চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্তে উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেয়া হয়েছে। 

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার ও নিকট আত্মীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com