Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:২৯ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় মধ্যরাতে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে চুরি
১৫ December ২০২৫ Monday ১০:৪৬:০১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় মধ্যরাতে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে চুরি


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রটি ওই দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ ও রৌপ্য লুট করে নেয়।

রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ।


তারা জানায়, ‘সঙ্ঘবদ্ধ একটি চোরচক্র‍ রাত আড়াইটার দিকে একটি ট্রাক নিয়ে আগৈলঝাড়ার বাশাইল বাজারের বিশ্বজিৎ জুয়েলার্সের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা প্রায় দুই ভরি স্বর্ন ও রৌপ্য লুটে নেয়।’


ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব গাইন জানান, ‘সোমবার (১৫ ডিসেম্বর) সকালে দোকান খুলতে এসে শাটারের তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি টের পান। এরপর পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।”

তিনি আরও জানান, ‘এসময় তার দোকানে থাকা তিন ভড়ি স্বর্ণ ও ত্রিশ ভড়ি রৌপ্য চোর চক্রটি নিয়ে যায়।’


এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান জানিয়েছে, ‘সিসি টিভি ক্যামেরা বিশ্লেষন করে চোরচক্র‍কে শনাক্তের চেষ্টা চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com