Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » আদালতের রায়ে জমি ফিরে পেলেন বরিশালের চায়ের দোকানি নাহিদ
১৭ December ২০২৫ Wednesday ৮:০৮:৪৫ PM
Print this E-mail this

আদালতের রায়ে জমি ফিরে পেলেন বরিশালের চায়ের দোকানি নাহিদ


নিজস্ব প্রতিনিধি:

আদালতের রায়ে জমি ফিরে পেয়েছেন বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকার চায়ের দোকানি নাহিদ ওরফে নাহার।

আজ বুধবার বেলা বারোটার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পামেরহাট এলাকায় গিয়ে নাহিদ ও তার পরিবারকে জমি বুঝিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশ বাস্তবায়ন করেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। এ সময় সহকারী কমিশনারকে সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, আমরা আদালতের রায় মেনে ভুক্তভোগী পরিবারকে জমি বুঝিয়ে দিয়েছি।

আদালতের রায়ে জমি ফিরে পেয়ে খুশি চা বিক্রেতার স্ত্রী নাসিমা বেগম। নাসিমা বেগম বলেন, আমার বাবার অসহায়ত্বের সুযোগে ঘরসহ ওই জমি দখল করেছিলো প্রতিপক্ষের লোকজন। অবশেষে আদালতের রায়ে আমরা পৈতৃক ভিটা ফিরে পেয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com