Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৫:৪৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে কফিন মিছিল
১৯ December ২০২৫ Friday ৭:৩২:১২ PM
Print this E-mail this

পিরোজপুরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে কফিন মিছিল


পিরোজপুর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কফিন মিছিল করেছে পিরোজপুরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস চত্বরে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা।

এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সিও অফিস চত্বর। সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

মিছিলে ছাত্র-জনতা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই দেশে হবে না’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মো. আল আমীন ও মাহবুবুল আলম নাঈম, পিরোজপুর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক শাহ্ নেওয়াজ অভি, জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, পিরোজপুর পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিব হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মইন আহমেদ প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com