Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ৩:১৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি, ছিনতাই
২৩ December ২০২৫ Tuesday ১১:৩২:০৪ PM
Print this E-mail this

ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি, ছিনতাই


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে নারী দিয়ে মব সৃষ্টি করে হামলা ও টাকা ছিনতাই করেছে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় আহত সঞ্জয় কুমার মিত্র (৪১) মঠবাড়িয়া থানায় সোমবার রাতে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের সুভাষ মিত্রের ছেলে সঞ্জয় কুমার মিত্রর সঙ্গে মোবাইল ফোনে মো. রাজু নামে এক যুবকের পরিচয় হয়। গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজু তাকে সোনাখালী এলাকায় দেখা করার জন্য আসতে বলেন। তিনি সোনাখালী যাওয়ার পথে পাঁচশতকুড়া এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে মো. রাজু, রুপা আক্তার, সাদিয়া আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে আটক করে। এরপর তারা তাকে এলোপাতাড়ি হামলা করে মারাত্মক জখম করে।

এ সময় তার পকেটে থাকা নগদ ২ হাজার টাকা, একটি ভিভো মোবাইল চার্জারসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এ সময় সঞ্জয় মিত্রের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় সোমবার রাতে আহত সঞ্জয় মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন।

মঠবাড়িয়া থানার ওসি জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com