সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ও শোক বইতে স্বাক্ষর ও শোকবার্তা পৌঁছে দিয়েছেন ছারছীনা দরবার শরফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে ছারছীনার পীর সাহেব শোকবার্তা পৌঁছে দিতে ও সমবেদনা জানাতে যান।
এ সময় ছারছীনার পীর ছাহেব সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পীর সাহেব হুজুর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান ও তার শোকবার্তাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
শোকবার্তায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত, তিনি দেশ জাতি ও ইসলামের স্বার্থে যে খেদমত করে গিয়েছেন আল্লাহপাক তার উত্তম প্রতিদান প্রদান করুন, আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। এতৎসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কাণ্ডারি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি।
আল্লাহপাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর প্রগাঢ় সম্পর্ক ছিল। আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মীর্জা নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলার সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ। সাক্ষাৎ শেষে ছারছীনার পীর ছাহেব শোক বইতে স্বাক্ষর করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার