Current Bangladesh Time
Tuesday July ২১, ২০২৬ ১১:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী
৭ January ২০২৬ Wednesday ৬:২৯:৪৭ PM
Print this E-mail this

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী


আমাদের বরিশাল ডেস্ক:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ভোটার তালিকায় নিবন্ধন সম্পন্ন করেছেন। শুধু বরিশাল জেলা থেকে মোট ২৯ হাজার ৫৮৪ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৮ নভেম্বর, যা মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, বরিশাল জেলা থেকে মোট ২৯ হাজার ৫৮৪ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৮২৮ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৩৯ জন। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৪ হাজার ৮৮০ জন, সরকারি চাকরিজীবী ১৪ হাজার ৬৮৭ জন, আনসার ১৯৯ জন, কারাবন্দি ১২২ জন সহ মোট ১৯ হাজার ৮৮৮ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে নারী ভোটার ৭৭৬ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৮১২ জন।

বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকেই প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন ভোটাররা। আসনভিত্তিক নিবন্ধনের সংখ্যা হলো- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে ৪ হাজার ৫১৬ জন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে ৫ হাজার ১০৯ জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) থেকে ৪ হাজার ৬৭২ জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) থেকে ৪ হাজার ৪৭৮ জন, বরিশাল-৫ (বরিশাল সিটি করপোরেশন-সদর) থেকে ৬ হাজার ৭৩৭ জন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে ৩ হাজার ৮৮৬ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন।

পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

ইসি সূত্রে আরও জানা গেছে, বিশ্বের ৪০টি দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশ।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম গোলাম মোস্তফা বলেন, ইতোমধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন শেষ হয়েছে। আমরা প্রথমবার হিসেবে মোটামুটি ভালো সারা পেয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com